রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রচারের সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ফকির নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। তবে পূর্বের মতোই নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণার সময় নির্ধারিত ছিল। গত ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রচার শুরু হয়।
তবে পোষ্য কোটা বাতিলসহ চলমান শাটডাউন কর্মসূচির কারণে নির্বাচনের তারিখ পরিবর্তন করে কমিশন। গত ২২ সেপ্টেম্বর পূর্বনির্ধারিত তারিখের তিনদিন আগে নতুন সময়সূচি ঘোষণা করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গোৎসবের ছুটি শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ছিল। আজ ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় প্রচারের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন।
বিজ্ঞপ্তিতে আচরণবিধি মেনে চলার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না। প্রচারে শুধু সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে এবং কোনো ভবনের দেয়ালে লেখা বা পোস্টার লাগানো যাবে না।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে