নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে: আমীর খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্রের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ সময় আমীর খসরু বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাওয়ায় গোয়েন লুইসের প্রতি আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন নির্বাচন এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু। পাশাপাশি জাতিসংঘের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আমীর খসরু বলেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা হয়। যতদিন পর্যন্ত প্রত্যাবাসন সম্পন্ন না হয়, ততদিন জাতিসংঘ রোহিঙ্গাদের বিষয়ে তাদের সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান বিএনপির এই নেতা।

গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত ও কাঠামোগত সহায়তা দিচ্ছে, যাতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে ঐকমত্য সৃষ্টির ক্ষেত্রে কাজ করছে, যা ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নেবে বলে আমরা আশা করছি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে গোয়েন লুইস বলেন, শরণার্থীদের প্রতি বাংলাদেশ যে অসাধারণ মানবিকতা ও আতিথেয়তা দেখিয়েছে, জাতিসংঘ তা গভীর শ্রদ্ধার সঙ্গে স্বীকার করছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে