‘রকেট’ প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ মাইনরিটি পার্টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটি প্রতীক হিসেবে বরাদ্দ পেয়েছে ‘রকেট’।

‎বুধবার (০৯ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মন্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘রকেট’। নিবন্ধন নম্বর ৫৫।

‎বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মন্ডল বলেন, ২০১৮ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম। বিশেষ কারণে নিবন্ধন ওই সময় পাইনি। বাছাইয়ে আমরা ছিলাম। দুটি দলকে দেয়। আমরা প্রতিবাদ জানাই। ৫ আগস্টের পর রিট করে দলটি।

‎নিবন্ধনের কাগজ পেয়ে তিনি বলেন, আজকে কাঙ্ক্ষিত নিবন্ধন সনদ পেলাম। আজ স্বপ্ন পূরণ হয়েছে। ৫৪ বছরে আমরা রাজনীতির স্বাদ গ্রহণ করতে চাচ্ছি। তিন কোটির মতো মাইনরিটি সম্প্রদায়ের মানুষ রয়েছে। এখন আমরা রাজনীতি করার অধিকার পেলাম। আমরা রাজনৈতিকভাবে সচেতন। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সমর্থন আছে। আমাদের প্রতীক রকেট।

‎২০১৭ সালে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটে। একাদশ সংসদ নির্বাচনে দলটি আবেদন করলেও বাছাই পর্ব পার হতে পারেনি। পরে এ নিয়ে আদালতের শরণাপন্ন হয়। গত ১১ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

‎ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

‎এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পর বিএমজেপি নিবন্ধন পেল; এখন নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫০- এ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরসরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

৩ ঘণ্টা আগে

র‍্যাবের নাম বদল কোনো প্রকৃত সংস্কার নয়: জেএসডি

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের নামে মূলত র‍্যাব-কেই নতুন নামে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এ ধরনের নাম পরিবর্তনের সংস্কার মেনে নিতে পারি না।

১৫ ঘণ্টা আগে

রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক বিভেদের অপচেষ্টা প্রতিহতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এ দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। ধর্মীয় উৎসবগুলোতেও একে অন্যের পাশে দাঁড়ানোর যে সংস্কৃতি বাংলাদেশে রয়েছে, তা ধরে রাখার আহ্বান জানান তিন

১৬ ঘণ্টা আগে

আমরা ফটোসেশনের রাজনীতি করি না: এ্যানি

১ দিন আগে
Advertisement