রিজওয়ানা-খলিলুরের গ্রেপ্তারের দাবিতে বাদ জুমা বিক্ষোভ জামায়াতের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জামায়াতে ইসলামী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের অভিযোগ এনে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে (বর্তমান বিএনপি সরকারেরও পররাষ্ট্রমন্ত্রী) গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।

শুক্রবার (৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

পোস্টে বলা হয়েছে, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে আজ শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

এর আগে বৃহস্পতিবার এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, নির্বাচনে ফল কারচুপির রহস্য ধীরে ধীরে উন্মোচন হচ্ছে।

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যই প্রমাণ হয়, দেশি-বিদেশি শক্তির মাধ্যমে নির্বাচনের ফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এ ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে কারা কারা জড়িত জাতির সামনে তা তুলে ধরতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনও আয়োজন করে জামায়াত। সেখানে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘তার (সৈয়দা রিজওয়ানা) ভাষায়, আমরা যারা তার নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারি নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূলধারা বা প্রধান শক্তি হিসেবে আসতে দিই নাই। তাহলে বোঝা যায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে কথা আসছিল বা আসছে, সেটাকে উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।’

সাবেক উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘এটি স্পষ্ট যে খলিলুর রহমান ছিলেন লন্ডন কনস্পিরেসির প্রধান এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে, ষড়যন্ত্র করে, বর্তমান যারা সরকারে আছেন তাদের সুবিধা দেওয়ার জন্যই অব্যাহতভাবে কাজ করেছিলেন। তার সেই কাজের পুরস্কার হিসেবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ড উনি পেয়েছেন।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নতুন এমপি-মন্ত্রীদের নিয়ে কর্মশালা শুরু বিএনপির

প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে দুই দিনের একটি কর্মশালা আয়োজন করেছে বিএনপি। কর্মশালায় সংসদের বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ সংসদ অধিবেশনের সময়কার করণীয় নিয়ে ধারণা দেওয়া হচ্ছে নবনির্বাচিত এমপিদের।

১৬ ঘণ্টা আগে

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা— দাবি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ করেছিল জামায়াতে ইসলামী, তার রাজসাক্ষী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলে মন্তব্য করেছেন নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

২ দিন আগে

ভবিষ্যৎ নীতি ও দ্বিপাক্ষিক ইস্যুতে বিএনপি-মার্কিন বৈঠক: মঈন খান

দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক, ভবিষ্যৎ সরকারের নীতিমালা এবং বৈশ্বিক নানা ঘটনাপ্রবাহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের একটি অন্যতম শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

২ দিন আগে

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

সংগঠনের নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট ইফতেখার আহমেদ চৌধুরী এবং আমীরে জ

২ দিন আগে