প্রতিবেদক, রাজনীতি ডটকম

শোষণ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতন্ত্রের সংগ্রাম আরও জোরদার করার অঙ্গীকার করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (৬ মার্চ) দলের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে পার্টির শীর্ষ নেতারা এই ঘোষণা দেন।
পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সিপিবির ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, আগামী দিনে দেশে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে সিপিবি আগের মতোই নিবেদিত থাকবে।
আলোচনা সভা ছাড়াও কর্মসূচির মধ্যে ছিল দলীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য র্যালি। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় থানা পর্যায়ের কমিটিগুলোও লাল পতাকা মিছিল ও সমাবেশের মাধ্যমে দিবসটি উদযাপন করে, যেখানে বক্তারা শোষণমুক্ত সমাজ গড়তে কমিউনিস্টদের আপসহীন সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জরিপের ফলাফলে উঠে এসেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভালোভাবে তার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৫০ শতাংশ, এনসিপি সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৮০ শতাংশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ৫২ দশমিক ৫০ শতাংশ।
১৭ ঘণ্টা আগে
সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, কয়েক মিনিটের বক্তব্যে অন্তত চার-পাঁচবার কেঁদেছিলেন মির্জা ফখরুল। এতে সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।
২০ ঘণ্টা আগে
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় ও দেশব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
১ দিন আগে
বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করছি। হরতাল, ভাঙচুর বা জ্বালাও-পোড়াওয়ের পথে না গিয়ে সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারকে সহযোগিতা করা হচ্ছে।’
২ দিন আগে