নতুন এমপি-মন্ত্রীদের নিয়ে কর্মশালা শুরু বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নতুন এমপি-মন্ত্রীদের জন্য কর্মশালা উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে দুই দিনের একটি কর্মশালা আয়োজন করেছে বিএনপি। কর্মশালায় সংসদের বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ সংসদ অধিবেশনের সময়কার করণীয় নিয়ে ধারণা দেওয়া হচ্ছে নবনির্বাচিত এমপিদের।

শুক্রবার (৬ মার্চ) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ কর্মশালা উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেও এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কর্মশালা শেষ হবে আগামীকাল শনিবার (৭ মার্চ)।

কর্মশালার উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কর্মশালার প্রথম অধিবেশনে অংশ নেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। ছবি: বিএনপির মিডিয়া সেল
কর্মশালার প্রথম অধিবেশনে অংশ নেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। ছবি: বিএনপির মিডিয়া সেল

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান। কর্মশালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার দুটি সেশনে চলবে কর্মশালার কার্যক্রম। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেশনে অংশ নেবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় সেশন চলবে দুপুর আড়াইটায় থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ অধিবেশনে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য।

আগামীকাল শনিবারও থাকছে দুটি সেশন। এর মধ্যে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।

অভিজ্ঞ সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, এসব বিষয় তুলে ধরা হচ্ছে কর্মশালায়।

বিএনপির আগে অবশ্য সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে এমন কর্মশালা করেছে। তাদের কর্মশালাও ছিল দুদিনের, যা অনুষ্ঠিত হয় গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইতিহাস এক মাছের পুকুর কিংবা বাজার— এনসিপিকে ইঙ্গিত করে মাহফুজ

পোস্টে একটি রাজনৈতিক দলে নিজের ভূমিকা অস্বীকার করার অভিযোগ তুলে তিনি এমন মন্তব্য করেন, যা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করেই করা হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

১ দিন আগে

ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ ফ্যাসিবাদীই বলবে: শফিকুর রহমান

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

জুলাই যোদ্ধাদের ওপর ‘হামলা’র অভিযোগ, রাষ্ট্রীয় অনুষ্ঠান ত্যাগ আখতারের

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি রাষ্ট্রপতির প্রতি সম্মান জানিয়ে নীরবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

১ দিন আগে

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসিরা জোর করে ক্ষমতায় টিকে থাকলেও শেখ হাসিনার সঙ্গে তাদের মৌলিক পার্থক্য রয়েছে বলে জানান তিনি।

১ দিন আগে