১৫ বছরে সরকারি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘গত ১৫ বছরে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে টিসিবিকে। বাজারে পণ্যের সরবরাহ কম থাকলে বাইরে থেকে আনার ব্যবস্থা করা হয়। ব্যবসায়ীরা যৌক্তিক লাভ করবে কিন্তু ভোক্তার অধিকার খর্ব করে নয়।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।

শেখ বসির উদ্দীন বলেন, শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে- গত সরকার প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। এরই নিয়ামক হিসেবে তারা আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। সারা দেশের টিসিবির ১৬টি অফিস রয়েছে, যেখানে কর্মচারী মাত্র ১৪২ জন। ১৪২ জনের জন্য বরাদ্দ সাড়ে ১১ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ভর্তুকি দেয় চার হাজার কোটি টাকা। এখানে ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে।

তিনি বলেন, গুটিকয়েক মানুষ অর্থ চুরি করে নিয়ে গেছেন। এটা অবশ্যই নাগরিক হিসেবে আমাদের জন্য অসম্ভব চিন্তার বিষয়। এ ধরনের সাগর চুরি করতে গিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। বাজারে ব্যবসার অংশগ্রহণ বৃদ্ধি করা হচ্ছে, যেন বাজার নিজস্ব গতিতে চলতে পারে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

২ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

২ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে