প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১০ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কোনো দৃশ্যমান ভূমিকা নেই জামায়াতের। বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ছাত্রলীগের আড়ালে অবস্থান করেছে। কিন্তু বিএনপি কখনো আড়ালের রাজনীতি করেনি।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেলে সবার অধিকার নিশ্চিত হয়। ছাত্র-জনতা যে পরিবর্তনের পথ তৈরি করেছে, বিএনপি সেই সুযোগকে কাজে লাগাতে চায়।
তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছর একটি ভয়াবহ দানবীয় সরকার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।
ধর্মীয় মূল্যবোধ প্রসঙ্গে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, এত মুসলমান, এত মসজিদ-মাদ্রাসা, এত আলেম-ওলামা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায়, দুর্নীতি, চুরি-পাচার কেন আমি বুঝতে পারি না। মসজিদ নির্মাণে মানুষের যে আগ্রহ, একটি ভালো মানুষ তৈরির ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় হারিয়ে যায়?
জামায়াতের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এতদিন পিআর নিয়ে কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া ইসলাম সমর্থন করে না।
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ নতুন নয় এই যুদ্ধ চলমান থাকবে। ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্যই আওয়ামী লীগের জন্ম। তাই তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দেশের সংকট এখনো কাটেনি, গণতন্ত্র ফেরেনি, জনগণের মুক্তি আসেনি। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলেই প্রকৃত বিজয় অর্জিত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

বিএনপির দলীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন প্রশ্নোত্তর পর্বে তার সংসদে যোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। বলেন, ‘সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস আজ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। তাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
১৪ ঘণ্টা আগে
ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত লংমার্চের যাত্রাপথ ও সমাবেশের বিস্তারিত পরিকল্পনাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন পাটওয়ারী। বলেন, লংমার্চ সফল করতে ইতোমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে সড়কে ‘এক লাইনে’ চলবে তাদের গাড়িবহর।
১৪ ঘণ্টা আগে
এ সহায়তার আওতায় পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা, বিমানবন্দর, উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের সুযোগ তৈরি হতে পারে।
১৬ ঘণ্টা আগে
আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পরবর্তীতে ১৫০ জনের পদায়নকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে যে অভিযোগ আনা হয়েছে, সেটি আদালতের রায় বাস্তবায়ন এবং পরবর্তী নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। আদালতের রায়ের কারণেই তাদের নবম গ্রেডের চলতি
১ দিন আগে