প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্নীতির অভিযোগ নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেছেন, এর মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা নেবেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ এ কথা বলেন। এর আগে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া পোস্টেও দুদকের ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তিনি।
এর আগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলে বুধবার দুপুরের দিকে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ‘বদলি, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি’র অভিযোগে এ অনুসন্ধান শুরু করার কথা জানান তিনি।
যে চারজনের বিরুদ্ধে অভিযোগ, আসিফ ছাড়া বাকি তিনজন হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদ।
‘অভিযোগগুলোর বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’— দুদক মুখপাত্রের এমন বক্তব্যও গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিতর্ক হয়। পরে দুদকের মুখপাত্র সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জানান, ‘প্রাথমিক সত্যতা পাওয়া’সংক্রান্ত অংশটুকু যেন বাদ দেওয়া হয়।
দিনভর এ নিয়ে নানামুখী আলোচনার পর রাতে সংবাদ সম্মেলনে আসেন আসিফ। তিনি বলেন, দুদকের মুখপাত্র যদি ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করেন এবং গণমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার না করেন, তাহলে আমি আইনি ব্যবস্থা নেব। সত্য উদঘাটনের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি।
যে নথির ভিত্তিতে দুদক অনুসন্ধান শুরু করেছে তাতে কয়েকজন কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ‘সিন্ডিকেট’ গড়ে তোলার অভিযোগ করা হয়েছে। ওই সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে থাকা আসিফ মাহমুদ বদলি, নিয়োগ ও পদোন্নতিতে ‘চরম দুর্নীতি করেছেন’ বলেও অভিযোগ রয়েছে।
আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পরবর্তীতে ১৫০ জনের পদায়নকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে যে অভিযোগ আনা হয়েছে, সেটি আদালতের রায় বাস্তবায়ন এবং পরবর্তী নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। আদালতের রায়ের কারণেই তাদের নবম গ্রেডের চলতি দায়িত্ব বাতিল করে দশম গ্রেডের মূল পদে ফিরিয়ে নেওয়া হয়।
তিনি আরও বলেন, এরপর ওই ৩৮টি পদসহ বিদ্যমান শূন্য পদে পদোন্নতির জন্য পিএসসির মতামত চাওয়া হয়। জ্যেষ্ঠতার তালিকা, সার্ভিস রেকর্ড, এসিআর ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনার জন্য পিএসসিতে পাঠানো হয়। পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ায় এ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের নিজস্বভাবে কাউকে পদোন্নতি দেওয়ার সুযোগ নেই।
আসিফ মাহমুদ বলেন, বিরোধী দলকে দমনের হাতিয়ার হিসেবে দুর্নীতি দমন কমিশনকে আবারও রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্যই বিএনপি সরকার দুদকের সংস্কার প্রক্রিয়া বাতিল করেছে।

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।
২ দিন আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটি মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছেন, সরকারের বাইরে যারা আছেন; বিরোধীদল, তারা মুক্তকণ্ঠে সমালোচনা করবেন। আবার সরকারের যে কাজগুলো, সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ
২ দিন আগে
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩ দিন আগে
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ
৩ দিন আগে