জামায়াত আমির ডা. শফিকুর রহমান

শুধু ভাইদের নয়, মা-বোনদের গায়েও হামলা করেছে বিএনপির লোকেরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৬: ৪১
মিরপুরের পীরেরবাগে আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা গতকাল জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের আবদ্ধ করে রেখেছে। কোনো ব্যক্তি বা দলের কোনো মব সৃষ্টি করার এখতিয়ার নাই, আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ হয়। দেশের মানুষ এখন অনেক সচেতন, মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ।’

মঙ্গলবার মিরপুরের পীরেরবাগে আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ বুধবার দুপুরে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘তারা গতকাল শুধু ভাইদের গায়ে নয়, আমাদের মা বোনদের গায়েও হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? তাদের ঘরে কি মা-বোন নেই? আমরা আর এ ধরনের নোংরা অবস্থা দেখতে চাই না।’

শফিকুর রহমান আরও বলেন, ‘সবাই জনগণের কাছে নিজের মত অঙ্গীকার ও কার্যক্রম নিয়ে যাবে, জনগণ তাদের অতীত বর্তমান চিন্তা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিবে। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা ন্যায় ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই। আমি অনুরোধ করব, ৩০০ আসনের প্রার্থীদের অনুরোধ করব দয়া করে, মানুষকে স্বাধীনভাবে তাঁদের সিদ্ধান্ত নিতে দিন।’

নির্বাচন কমিশনের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনারা যে অঙ্গীকার নিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে, আপনাদের দায়িত্ব পালন করুন। সবার জন্য সমতল মাঠ দিতে হবে।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গুম-খুনের শিকার পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সহায়তায় আলাদা অধিদপ্তর: মুক্তিযুদ্ধমন্ত্রী

আহমেদ আযম খান বলেন, জুলাই অভ্যুত্থানের বীরদের গেজেটভুক্তি অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে বন্ধ করে দিয়েছে। সেখানে অনেকে বঞ্চিত হয়েছে। আমরা আবার বঞ্চিতদের মূল্যায়নের প্রক্রিয়া শুরু করেছি। ফ্যাসিবাদী শক্তি মুক্তিযোদ্ধার তালিকা থেকে বিএনপির অনেক লোককে বাদ দিয়েছে। আমরা তাদের মূল্যায়ন করব।

২ দিন আগে

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ

এই চারজনের মধ্যে রয়েছেন বহুল পরিচিত মুখ দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা আমানউল্লাহ আমান। রয়েছেন চেয়ারম্যানের আরেক উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম (ডোনার) এবং মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

২ দিন আগে

ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার, আটক ৪

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে এই চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল থেকে আসা যুবলীগ কর্মী অর্ণব দাস (৩৮), সাংবাদিক পরিচয়ে যুবলীগ কর্মী নিপু মিয়া (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর চারজনকেই ধানমন্ডি থানায় পাঠিয়েছে পুলিশ।

২ দিন আগে

‘খালেদা জিয়া আজীবন আপসহীন থেকে রাজনীতির অনন্য দৃষ্টান্ত গড়েছেন’

২ দিন আগে