শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলবে না: ছাত্রদল সম্পাদক

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ২০: ৪৫
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ছবি: সংগৃহীত

দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেছেন, পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে উল্টো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরে নিউমার্কেট মোড়ে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশে এ কথা বলেন তিনি।

নাছির উদ্দীন বলেন, মতপার্থক্য থাকলে তা যুক্তি ও আলোচনার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। কোনো লেখা বা বক্তব্য পছন্দ না হলে পাল্টা বক্তব্য দেওয়া যেতে পারে। কিন্তু তা না করে হামলার পথ বেছে নেওয়া প্রমাণ করে তারা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করে না।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক ঘটনায় আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে।

এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ করে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংরক্ষিত নারী আসন: বিএনপি নেতাদের পরিবারের সদস্য যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নিজেদের ভাগে থাকা ৩৬টি আসনের জন্য চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় দলের দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের পরীক্ষিতদের পাশাপাশি স্থান পেয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী নেতার পরিবারের সদস্যরা।

২ দিন আগে

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক আ. লীগ নেত্রী সুবর্ণা

মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে সুবর্ণা বলেন, ‘বিষয়টি পরিষ্কার করা দরকার, আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল, কিন্তু এতে আমার সম্মতি ছিল না। আমাকে না জানিয়েই, তাদের ইচ্ছা মতো ওই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়।’

২ দিন আগে

এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু

জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু।

২ দিন আগে

সংরক্ষিত নারী আসনে জামায়াত ৯, এনিসিপিসহ শরিকদের ছাড়ল ৪

সোমবার (২০ এপ্রিল) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীতদের জন্য নমিনেশন পেপার সাবমিট করা হবে।’

২ দিন আগে