জামায়াত কখনো গণঅভ্যুত্থানের একক মালিকানা দাবি করেনি: শফিকুর রহমান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৪: ৫৭
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের একক মালিকানা জামায়াত কখনো দাবি করেনি। তিনি বলেন, ‘রাষ্ট্রের কাঠামোর পরিবর্তনের জন্যই গণঅভ্যুত্থান হয়েছিল। একদলকে তাড়িয়ে অন্য দলকে আনার জন্য নয়।’

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান জানান, দীর্ঘ সময় ধরে চরম নির্যাতনের শিকার হলেও, দলটি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেনি। তিনি বলেন, ‘প্রতিশোধ নয়, হত্যাকাণ্ডের বিচারই চায় জামায়াতে ইসলামী।’

বিচার পেতে যত সময়ই লাগুক, হত্যাকারীদের আইনের আওতায় আনতেই হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, চব্বিশের ৬ আগস্ট থেকেই একটি গোষ্ঠী চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে।

শফিকুর রহমান আরও বলেন, ‘সংসদে বিভিন্ন বিষয়ে আপসের চেষ্টা করা হলেও জামায়াতে ইসলামী তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ভয় কিংবা অন্যায়ের কাছে জামায়াতে ইসলামী কখনো মাথা নত করবে না।’

অনুষ্ঠানের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংসদে ফায়সালা না হলে সকল শহিদ ও আহত পরিবারদের নিয়ে আন্দোলনের মাধ্যমে সকল দাবি আদায় করা হবে।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement