সাম্যের খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে যমুনা ঘেরাও: ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
সাম্য হত্যার বিচারের দাবিতে রোববার শাহবাগ মোড়ে পালিত কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাম্য হত্যা মামলার যথাযথ তদন্তের পাশাপাশি প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবে ছাত্রদল।

সাম্য হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রোববার (১৮ মে) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদল আয়োজিত অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে রাকিবুল ইসলাম এ হুঁশিয়ারি দেন।

এ দিন শাহবাগে ছাত্রদলের কর্মসূচি ছিল জাতীয় জাদুঘরের সামনে। কেন্দ্রীয় কমিটির নেতাসহ ঢাকা শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। নেতাকর্মীদের উপস্থিতি বেশি হলে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা জানতে পেরেছি, আমাদের ভাই সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে আজ রিমান্ডে নেওয়া হয়েছে। তবে দুঃখের বিষয়, এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারও পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সাম্য হত্যার দায় এই সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত কর্মসূচির প্রতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানান রাকিব। বলেন, আজ সাম্যের আপন বড় ভাই বলেছেন পুলিশের গাফিলতি সম্পর্কে। পুলিশ শুরুতে দুজনকে গ্রেপ্তার করে ছেড়ে দিয়েছিল। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। দ্রুত প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত ছাত্রদল নেতাদের প্রতি কোনো ধরনের সহমর্মিতা দেখায়নি অভিযোগ করে ছাত্রদল সভাপতি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন, আমাদের নেত্রী তাকে অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু তিনি (অধ্যাপক ইউনূস) ক্ষমতায় আসার পর বিগত ১৫ বছরে ছাত্রদলের নিহত যোদ্ধাদের প্রতি কোনো সহানুভূতি প্রকাশ করেননি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই— দাবি পূরণ না হলে আমরাও যমুনা ঘেরাও করতে দ্বিধাবোধ করব না।

নাম উল্লেখ না করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি ইঙ্গিত করে রাকিবুল ইসলাম বলেন, আমরা দেখতে পেয়েছি, সাম্য হত্যার পর অনেক সংগঠন আমাদের প্রতি সহমর্মিতা জানিয়েছে। অনেক সংগঠনের নেতাকর্মী জানাজায় অংশ নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়— যারা এই গণঅভ্যুত্থানের সবচেয়ে সুবিধাভোগী এবং যারা নিজেদের আন্দোলনের নেতা দাবি করেন, তারা সাম্যের জানাজায় অংশগ্রহণ করেননি।

‘আবার একটি গুপ্ত সংগঠনকে দেখতে পাই, তারা বট বাহিনী দিয়ে সোস্যাল মিডিয়াতে আমাদের ভাই সাম্যের চরিত্র হননের চেষ্টা করছে। তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনাদের দ্বারা এই দেশে ইসলাম কায়েম হবে না,’— ইসলামী ছাত্রশিবিরকে ইঙ্গিত করে বলেন ছাত্রদল সভাপতি রাকিবুল।

পরে সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং খুনিদের জাতির সামনে না আনা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্রদল সভাপতি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে