ডাকসু নির্বাচন

ছাত্রদলের ইশতেহারে ১০ দফা, শিক্ষা-গবেষণা-নারীর নিরাপত্তায় অগ্রাধিকার

ঢাবি প্রতিনিধি
বৃহস্পতিবার ঢাবির কলাভবনসংলগ্ন বটতলায় ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদলের আবিদ-হামিম-মায়েদ পরিষদ। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। শিক্ষা ও গবেষণাকে অগ্রাধিকার ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ১০ দফা প্রতিশ্রুতি রয়েছে এই ইশতেহারে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে কলাভবনসংলগ্ন ঐতিহাসিক বটতলায় এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের মনোনীত প্যানেল আবিদ-হামিম-মায়েদ পরিষদের এই ইশতেহার ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ১০ দফা ইশতেহার পাঠ করেন ছাত্রদল মনোনীত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় প্যানেলের অন্য সদস্যসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতারা উপস্থিত ছিলেন।

ডাকসু নির্বাচন সামনে রেখে ছাত্রদলের ইশতেহারে ঘোষিত ১০ দফা হলো—

  • শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা;
  • নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা;
  • শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বিমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও চলাচল আরও সহজ করা;
  • পাঠ্যক্রম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মানোন্নয়ন;
  • পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত শাটল সার্ভিস চালু ও যাতায়াত ব্যবস্থা সহজ করা;
  • হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ ও ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থান;
  • তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো;
  • শিক্ষার্থীদের জন্য উন্নত ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি ও সাইবার বুলিং প্রতিরোধ;
  • বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের মাধ্যমে প্রাণীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা; এবং
  • কার্যকর ডাকসু প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বাড়ানো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম, সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে