গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা-ভাঙচুরের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি’। আজ বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, আজকে গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার বিচার যদি না হয় তাহলে আমরা আবার আসেবা। নিজ হাতে মুজিববাদ মুক্ত করবো।

আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের যেন অধিকার রক্ষা করা হয়, সেই প্রতিশ্রুতি দিতে।

নাহিদ ইসলাম বলেন, আমরা আজ গোপালগঞ্জে এসেছি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে আসিনি। আমরা এসেছি শান্তি আর দেশ গড়ার আহ্বান নিয়ে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও বলেন, প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজ বাধা দিয়েছে। গণঅভ্যুত্থানের সময় বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজ আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দেব।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘অপরাধের বিরুদ্ধে প্রয়োজন শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন’

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন।

৩ দিন আগে

থেরাপি নিচ্ছি, সুস্থ হলেই দেশে ফিরব— মালয়েশিয়া থেকে মির্জা আব্বাস

শারীরিক অবস্থা এখন কেমন— জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, 'আছি মোটামুটি। এখনও চিকিৎসার মধ্যে আছি, থেরাপিউটিক সেশনগুলো চলছে। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবেন। সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।'

৪ দিন আগে

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপ প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকরভাবে করারোপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রস্তাবিত তামাক কর বাস্তবায়নের মাধ্যমে অর্জিত রাজস্ব দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৪ দিন আগে

এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

ধর্মের নামে রাজনীতি করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না মন্তব্য করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না । ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছিল, এদেশের মানুষ সেই স্বাধীনতাব

৪ দিন আগে