বগুড়া প্রতিনিধি

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বৈরাচারকে স্বৈরাচার দিয়ে মোকাবেলা করা যায় না। স্বৈরাচারকে গণতন্ত্র দিয়ে মোকাবেলা করতে হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরে তার নিজের প্রতীক কেটলি মার্কার পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমি আওয়ামী লীগ করেছি মেলা দিন। ছেড়ে চলে এসেছি কেন-আমি মনে করেছি আওয়ামী লীগ তার নীতিতে নেই। এখন আওয়ামী লীগ যদি দুঃখ প্রকাশ করে অনুতপ্ত হয় আবার নীতিতে ফিরে আসে তাহলে সবাইতো বলছে যে-সবাইকে নিয়েই আমরা দেশটা গড়বো। আমি তাতে থাকবো।
তিনি আরো বলেন, আমি খুব দুঃখিত, আরও বড় বড় দলগুলোতেও দেখি এগুলো মেনে কাজ করতে পারছে, সবসময় তা নয়। আমি তাদের সমালোচনা করতে এই বক্তব্যগুলো দিচ্ছি না। আমি তাদেরকে আমার বন্ধু হিসেবেই পেতে চাই। তাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়নি।
তিনি বলেন, আমাকে ঘোষণা করবার পরেও তাদের নিজেদের দলের কাউকে দিয়েছে আমি মনে কিছু করি নাই। কারণ তাদের নিজেদের দলের ব্যাপার তারা যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু আমার লড়াই আমি করবো সেটা আমি ছাড়বো না। আমি এজন্যই এখানে আসছি।
নাগরিক ঐক্যের এই নেতা আরো বলেন, ব্যক্তিগতভাবে আমি কারো সমালোচনা করতে চাই না। এর পর তিনি দেউলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় তিনি উপজেলা সদরে ডিজিটাল প্রচারণা গাড়ি উদ্বোধন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন বগুড়া জেলা নাগরিক ঐক্যের পিয়াল রহমান, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, নাগরিক ঐক্যের পৌর কমিটির আহবায়ক রুহুল আমিন, মাহবুব মোরশেদ, যুব ঐক্যের নেতা অমিত হাসান প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১১ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৩ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৭ ঘণ্টা আগে