প্রতিবেদক, রাজনীতি ডটকম

সহিংসতার পথ পরিহার করে নীতিমালা নিয়ে সংলাপের মাধ্যমে দেশের কল্যাণে সেরা নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বলেছেন, এর জন্য তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষদের স্বাগত জানান।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এমন আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান লিখেছেন, ‘আমি আমার সব প্রতিপক্ষকে স্বাগত জানাই। আসুন, আমরা আমাদের ভাবনাগুলো নিয়ে লড়াইয়ে নামি। প্রমাণ হোক— কারা এই দেশের মানুষের জন্য ভালোভাবে কাজ করতে পারে।’
দেশের কল্যাণে নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়ে জামায়াতের আমির লিখেছেন, ‘চলুন, আমরা নীতিনির্ধারণ নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সেরা নীতিমালা প্রণয়ন করি। জামায়াত প্রতিদিন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আলোচনার মাধ্যমে রাজনীতিতে ভিন্ন ধরনের একটি সংস্কৃতি গড়ে তুলছে।’
দেশের মানুষ সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে শফিকুর রহমান আরও লিখেছেন, ‘মানুষ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। এ পথেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১২ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৪ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৯ ঘণ্টা আগে