প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিন। তার জায়গায় পরে দল থেকে মনোনয়ন দেওয়া হয় নুসরাত তাবাসসুমকে, যার মনোনয়নপত্রকে বৈধও ঘোষণা করেছে ইসি।
তবে হাল ছাড়েননি মনিরা। প্রার্থিতা ফিরে পেতে দ্বারস্থ হন উচ্চ আদালতের। এবার তিনি চিঠি দিয়েছেন ইসিকে। তাতে অনুরোধ করেছেন, উচ্চ আদালতে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন নুসরাতকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ না করা হয়।
রোববার (৩ মে) ইসির ডেসপাস বিভাগে মনিরা ওই চিঠি দিয়েছেন। এর আগে শনিবার নুসরাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে রোববার রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে সংরক্ষিত নারী আসনের এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়নি।
মনিরা শারমিন চিঠিতে লিখেছেন, ইসিতে তার প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে রিট করেছেন। সোমবার (৪ মে) সে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এই শুনানি ও উচ্চ আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তিনি ইসিকে গেজেট প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে লিখেছেন, ‘মামলা শুনানি না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না হওয়া আবশ্যক। যেহেতু দল আমাকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিয়েছে, সেহেতু হাইকোর্ট বিভাগের আদেশের জন্য নির্বাচন কমিশনার অপেক্ষা করা উচিত। অন্যথায় আমি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হব।’
এর আগে শনিবার (২ মে) সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, সোমবার তাকে সংরক্ষিত নারী আসনের এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ করা হতে পারে।
এর আগে সব আনুষ্ঠানিকতা শেষ করে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০ সংরক্ষিত নারী আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে ইসি। আজ রোববার রাত ৯টার দিকে তাদের শপথ নেওয়ার কথা রয়েছে। গেজেট প্রকাশ না হওয়ায় নুসরাত আপাতত শপথ নিতে পারছেন না।
মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম দুজনই এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন।

বৈঠক শেষে ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
১৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তার পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং একটি লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান।
১৮ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘যিনি রাষ্ট্রপতি হবেন, শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই উনার একটা পবিত্র দায়িত্ব— নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। এটা সহজ হবে না। কিন্তু আমি মনে করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো লোক যদি সিনসিয়ার হন, সিরিয়াস হন,
২০ ঘণ্টা আগে
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তার এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত কর
২০ ঘণ্টা আগে