ড. ইউনূসকে দুদু

পদত্যাগ করে রাজনৈতিক দলের দায়িত্ব নিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৪: ০৮

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. ইউনূস সত্যবাদী, সাহসী ও বিবেকবান মানুষ। তার যেহেতু এতোই বিবেক, তাহলে আমি বলব—পদত্যাগ করে রাজনৈতিক দলের দায়িত্ব নিন, নির্বাচনে অংশ নিন। জনগণ যদি ভোট দেয়, বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে।

বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সেটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নেওয়ার আগে নির্বাচন দিন। আর তা না হলে হাসিনার দিকে তাকান। প্রমাণ করে ছাড়ব ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।

তিনি বলেন, সরকার বিশেষ কোনো কিছু বাস্তবায়ন না করলে আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। অনেকেই মনে করছেন তারা ক্ষমতায় যাবে। তাদের উদ্দেশে বলব, সাহস থাকলে নির্বাচন করে ক্ষমতায় আসেন।

তিনি আরও বলেন, বিএনপি বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। আর বিএনপি যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করেছে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এত চ্যালেঞ্জ গ্রহণ করেনি। কারণ, বিএনপির যতবার ক্ষমতায় এসেছে, জনগণের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে এসেছে। নির্বাচন এই বছরের মধ্যে হতে হবে। এটা প্রমাণ করেই ছাড়ব।

আওয়ামী লীগের উদ্দেশ্যে দুদু বলেন, তারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছে। ধিক্কার জানাই যে, এভাবে পালিয়ে যায়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

২১ ঘণ্টা আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

১ দিন আগে

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

২ দিন আগে

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়: রুহুল কবির রিজভী

বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে, যা অনেক দিন এ দেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

৪ দিন আগে