প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্মের সমন্বয়করা বঙ্গভবনে গেছেন। ধারণা করা হচ্ছে, নতুন সরকারের রূপরেখা প্রস্তাব দিতেই তাদের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেছে। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে শিক্ষার্থীরা বঙ্গভবনে প্রবেশ করেন।
এ সময় গাড়ির ভেতরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকেও দেখা যায়। একাধিক সমন্বয়কদের নিয়ে গাড়িটি প্রবেশ করে। তবে গাড়িতে ঠিক কতজন সমন্বয়ক ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গতকাল সোমবার বঙ্গভবনে রাজনৈতিক নেতা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন রাষ্ট্রপতি।

কার্যক্রমে সরকারি নিষেধাজ্ঞা থাকায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এবার দলটির পদধারী ও সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও বন্ধ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১ দিন আগে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘কোনো ফ্যাসিস্ট শাসকের পতনের পর তাকে আবার ক্ষমতা বা রাজনীতিতে ফিরিয়ে আনা যায় না। শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চাইলে তা জনগণ মেনে নেবে না।’
২ দিন আগে
মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করতে চায়। বিএনপি সরকার তা চায় না জুলাই হাতিয়ার হিসেবে ব্যবহার হোক। জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের ফলশ্রুতি।
২ দিন আগে
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, যেসব দল জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোটে যুক্ত, তাদের জোট থেকে বেরিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। হেফাজতের মুরব্বিরা তাদের জামায়াতের সঙ্গ ছাড়তে ‘পরামর্শ’ দিয়েছেন। নির্বাচনি জোটে থাকলেও আলাদা করে এসব দলের মধ্যে ঐক্য এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেও কেউ কেউ কথা বলেছেন।
৩ দিন আগে