বাংলাদেশ বেতারে ফের উর্দু সম্প্রচার চালু করতে সভা

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ বেতারে ফের উর্দু সার্ভিসের সম্প্রচার চালু করতে পর্যালোচনা সভা হয়েছে। তালিকাভুক্ত শিল্পীদের আবেদনের প্রেক্ষিতে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুসারে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) এ সভা আয়োজনের কথা জানানো হয়। বেতারের পরিচালক শাহানাজ বেগম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালু করতে গত ১০ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ সভাটি করার নির্দেশ দেন।

জানা যায়, বাংলাদেশ বেতার ক্ষুদ্র তরঙ্গ (৪৭৫০ কিলোহার্জ, ৬৩.১৬ মিটার ব্যান্ড), মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি ও নেপালি ভাষায় প্রতিদিন পাঁচ ঘণ্টা অনুষ্ঠান ও বার্তা প্রচার করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য, দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে বহির্বিশ্বে সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন তৈরি করা, পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সমতা বজায়ের লক্ষে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের দরবারে উপস্থাপন করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি শ্রোতাদের কাছে বাংলাদেশের অডিও দূত হিসেবে কাজ করে এ বিশেষায়িত ইউনিট।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

৩ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৪ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৪ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৪ দিন আগে