‘দুর্গাপূজায় অন্যান্য বাহিনীর সঙ্গে কাজ করছে নৌবাহিনী’

ডেস্ক, রাজনীতি ডটকম

হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নৌবাহিনীও কাজ করছে বলে জানান ভারপ্রাপ্ত নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মো. মুসা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও সিভিল এভিয়েশনের রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় ভারপ্রাপ্ত নৌপ্রধান বলেন, ঢাকায় এবং উপকূলে বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তায় নৌবাহিনীর চৌকস সদস্যরা কাজ করে যাচ্ছে। এ ছাড়াও প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তার জন্য পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বান জানান তিনি।

ভারপ্রাপ্ত নৌপ্রধানের প্রত্যাশা, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে এবার পূজার কাজ সম্পন্ন হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৩ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৩ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৩ দিন আগে

‘বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

৩ দিন আগে