ঢাকা থেকে ৬ রুটে নৌযান চলাচল বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকা থেকে ছয়টি রুটে বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিআইডব্লিউটিএ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

যাত্রীদের জান-মালের নিরাপত্তার কথা বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচুর রোলিং থাকায় ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, ঢাকা থেকে খেপুপাড়া, ঢাকা থেকে চর মোন্তাজ, ঢাকা থেকে রাঙ্গাবালী এবং ঢাকা থেকে মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথে চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে, বৈরী আবহাওয়া কারণে দেশের সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, আগামীকালের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে আগামী দুই–তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

২ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৩ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৩ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৩ দিন আগে