শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে: ডিএমপি কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৫ আগস্ট পরবর্তী সময়ে সরকার বদলের প্রেক্ষাপটে অনেক শীর্ষ সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়েছেন। তাদের পুলিশ সার্ভিল্যান্সে (নজরদারিতে) রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) কমিশনার মাইনুল হাসান। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকার পল্টন আউটার স্টেডিয়ামে ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪’-এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এরকম (শীর্ষ সন্ত্রাসী) যারা ইতোমধ্যে মুক্তি পেয়েছে, তারা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে। তারা আমাদের সার্ভিল্যান্সে রয়েছেন। নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশে এখনও যোগদান না করা সদস্যদের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, যারা যোগদান করেননি সেটা একেবারেই মিনিমাম নম্বর। যারা যোগদান করেননি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।

অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার সব থানার কার্যক্রম চলছে, ৩-৪ টি থানার মেরামত কাজ চলমান। যেগুলো আগামী ৪-৫ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আমাদের একটি কাজ প্রতিরোধমূলক। যে ব্যবস্থায় আমাদের টহল ব্যবস্থা থাকে, যাতে অপরাধ সংগঠিত না হয়। আর যখন অপরাধ হয়ে যায় তখন আমরা বিষয়টিকে তদন্তে নিয়ে আসি অপরাধীকে যাতে খুঁজে বের করা যায়। খুনের ঘটনা যেগুলো হয়েছে সেসব প্রপার ইনভেস্টিগেশন করে অপরাধীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, আমরা সব বিষয়ে কাজ করছি। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযান চলছে। গতকাল রাতেও জেনেভা ক্যাস্পে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সেখান থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র উদ্ধারসহ অনেকে গ্রেপ্তার রয়েছে। এটা আমাদের চলমান প্রক্রিয়া, এমন অভিযান চলমান থাকবে।

এর আগে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েসন অব বাংলাদেশের (ক্র্যাব) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্য ডিএমপি কমিশনার বলেন, ডিএমপি সবসময়ই ক্রাইম রিপোর্টারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটাই। টিম ডিএমপি ঢাকা মহনগরীর শান্তি-শৃঙ্খলায় কাজ করছে। ক্রাইম রিপোর্টাররাও তথ্য-উপাত্ত দিয়ে আমাদের সাহায্য করে যাচ্ছেন।

ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আবু সালেহ আকন, আবুল খায়ের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিব মানিকসহ ডিএমপির পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

২ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৩ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৩ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৩ দিন আগে