প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের হিসাব দিতে বলা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সব কর্মকর্তা-কর্মচারীদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ১ সেপ্টেম্বর সব সরকারী কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছক ‘ক’, ‘খ’ ও ‘গ’ অনুযায়ী গত ৩০ জুন পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে দাখিল বা পাঠাতে হবে।

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।
৩ দিন আগে
বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।
৩ দিন আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।
৩ দিন আগে