প্রতিবেদক, রাজনীতি ডটকম

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, কাউকে একস্থান থেকে ধরে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না। গুম-খুনে কোনোভাবে জড়াবে না র্যাব।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে র্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে। জাতিসংঘের ফ্যাক্ট (fact) ফাইন্ডিং কমিটি যোগাযোগ ও পরিদর্শন করেছে। তাদেরকে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এছাড়া জামিনে যেসব জঙ্গিরা বের হয়েছেন তাদেরকেও মনিটর করা হচ্ছে বলে জানান তিনি।
এ সময় ক্র্যাবের সভাপতি ভোরের কাগজের কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক যুগান্তরের সিরাজুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।
৩ দিন আগে
বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।
৩ দিন আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।
৩ দিন আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’
৩ দিন আগে