ঢাবি প্রতিনিধি

ছাত্রদল নেতা ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।
শনিবার (২৪ মে) দুপুর ২টা নাগাদ সংগঠনটির নেতাকর্মীরা মধুর ক্যানটিনের সামনের জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলাভবন ও হলপাড়া প্রদিক্ষণ করে সিনেট ভবনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বাগছাস নেতাকর্মীরা 'এক দুই তিন চার, ডাকসু আমার অধিকার', 'আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই', 'সাম্য ভাই কবরে, খুনি কেন বাহিরে', 'উই ওয়ান্ট ডাকসু', 'উই ওয়ান্ট জাস্টিস', 'জাস্টিস ফর সাম্য' ইত্যাদি স্লোগান দেন।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবদুল কদের বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এক আমূল পরিবর্তন হওয়ার কথা ছিল। সবার স্বপ্ন ছিল একটি স্বাধীন-নিরাপদ ক্যাম্পাসের। বিগত দিনে সরকার দলীয় সংগঠনগুলো এই ক্যাম্পাসে তাদের দলীয় এজেন্ডা বাস্তবয়ন করেছে। তাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে সবারেই স্বপ্ন ছিল যে ডাকসু নির্বাচন হবে।
আব্দুল কাদের আরও বলেন, আজ ক্যম্পাসে সাম্য হত্যাকাণ্ড ঘটে, মেয়েরা শরীরিক নির্যাতনের শিকার হয়। আজ শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকলে তাদের নিরাপত্তাহীনতায় থাকতে হতো না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের উদ্দেশে বাগছাসের এই নেতা বলেন, ক্যাম্পাসে শিক্ষক-কর্মকর্তা নির্বাচন হতে পারে, কিন্তু ডাকসু নির্বাচন হতে পারে না! যদি আপনারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও ডাকসু নির্বাচন না দিতে পারেন তাহলে আপনারা এই আসনের যোগ্য না।
ঢাবি শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, এই ক্যাম্পাস এখনো নিরাপদ নয়।মাদকাসক্ত, ভবঘুরেরদের অবাধ বিচরণ। নারীরা হেনস্থার শিকার হচ্ছেন। আজ ১১ দিনেও সাম্য হত্যার বিচারে কোনো অগ্রগতি নেই। আবার একটি গোষ্ঠীকে দেখতে পাই, সবসময় দলীয় স্বার্থে ডাকসুর বিরোধিতা করছে। আমরা চাই দ্রুততম সময়ের ডাকসু নির্বাচক কমিশন ও তফসিল ঘোষণা করা হোক।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে