মুক্তিযোদ্ধাদের কটাক্ষ, মুক্তিযুদ্ধকে অসম্মানের শামিল: রব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। ফাইল ছবি

জিয়াউর রহমান সরকারের বেতনভুক্ত কর্মচারী হিসেবে চাকরি করেছেন- প্রধানমন্ত্রীর এই অবজ্ঞা, তাচ্ছিল্য এবং কটাক্ষজনক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব।

বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালে একটি হিংস্র ও সশস্ত্র হানাদার বাহিনী যাদের উদ্দেশ্য ছিল হত্যাতাণ্ডব, অগ্নিসংযোগ, বর্বরতা ও ভয়াবহ গণহত্যা- সেই বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে জীবনকে বাজি রেখে যারা মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের কোনোক্রমেই তুচ্ছ-তাচ্ছিল্য বা কটাক্ষ করা যায় না। মুক্তিযোদ্ধাগণ কোনো ব্যক্তি বা দলের নয়।

পদ-পদবি বা কর্মে নিয়োজিত অবস্থা বা বেতন-ভাতা বীরত্ব নির্ণয়ের মাপকাঠি নয়। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সরকার কি স্বাধীনতার ৫৩ বছর পর কর্মচারী মুক্তিযোদ্ধা এবং অকর্মচারী মুক্তিযোদ্ধা নামে নতুন শ্রেণি বা বিভাজন সৃষ্টি করছেন?

বিবৃতিতে রব বলেন, বীরের বীরত্বকে খর্ব করা, খাটো করা বা অসম্মান করার মানসিকতা কোনোক্রমেই গ্রহণীয় নয়। পাকিস্তান সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় বিদ্রোহ করে বাঙালি সৈনিকগণ অসম সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাঁদের এই অপরিসীম অবদান সশস্ত্র মুক্তিযুদ্ধকে বেগবান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কথায় কথায় তাঁদের অবদানকে তুচ্ছ-তাচ্ছিল্য বা খর্ব করার, সরকারের মানসিকতা মুক্তিযুদ্ধকে অসম্মানের শামিল। মুক্তিযোদ্ধাদের অসম্মান করা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা নৈতিকভাবে এবং আইনগতভাবে গ্রহণীয় নয়। বরং মুক্তিযোদ্ধাদের অসম্মান করা আইনত দণ্ডনীয় করা হয়েছে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ কারো একক অবদান নয়- ক্ষমতাসীন সরকার এই সত্য অনুধাবন করতে পারলেই কেবল বঙ্গবন্ধুর অবদান এবং মর্যাদা সুরক্ষিত হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন করে দলীয় বা পারিবারিক দৃষ্টিকোণ থেকে রচনা করার অপকৌশল থেকে সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে