যে কারণে সবার কাছে ক্ষমা চাইলেন এবি পার্টির মঞ্জু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৯: ০০

ছোট রাজনৈতিক দল হিসেবে নির্বাচনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ায় ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেনস প্ল্যাটফর্মের আয়োজন করা ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে মঞ্জু এ ক্ষমা প্রার্থনা করেন। তিনি স্বীকার করেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি জনমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

মঞ্জু বলেন, ‘নির্বাচনি রাজনীতির উত্তাপে আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে। এই সিদ্ধান্তে অনেকের কষ্ট হয়েছে। আমি জনগণের কাছে ক্ষমা চাই।’

ক্ষমা গ্রহণের বিষয়টি জানতে চাইলে উপস্থিতরা সমস্বরে ‘না’ ধ্বনি ওঠে। এর প্রতিক্রিয়া জানিয়ে মঞ্জু বলেন, ‘যখন কেউ ক্ষমা চায়, তখন ক্ষমা করা উচিত। ক্ষমা না দেওয়া এখন নেতিবাচক সংস্কৃতির অংশ হয়ে গেছে।’

জোটে যোগ দেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘নির্বাচনি বাস্তবতা ছোট দলগুলোর জন্য অত্যন্ত কঠিন। বড় দলের সঙ্গে জোট না করলে টিকে থাকা কঠিন। তবু এই সিদ্ধান্তের দায়ের ৬০ শতাংশ আমরা নিজেরাই নিচ্ছি। সাধারণ জনগণকে দোষারোপ করা হয়নি।’

এ সময় সিটিজেনস প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন করেন, কেন এবি পার্টি নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে ব্যর্থ হয়েছে? উত্তরে মঞ্জু বলেন, ‘ছোট দল হিসেবে আমাদের সেই সামর্থ্য ছিল না। ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়া থেকে শুরু করে পুরো নির্বাচনি ব্যবস্থাপনা এককভাবে করা আমাদের পক্ষে সম্ভব ছিল না।’

তিনি আরও বলেন, “দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অপমান ও বিদ্রূপের শিকার হচ্ছেন। মানুষ প্রায়শই প্রশ্ন তুলছে, ‘সব মিলেও কি ১০০ ভোট পাবেন?’ এ ধরনের প্রশ্ন আমাদেরকে হতাশ করছে, কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এ ছাড়া, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা প্রসঙ্গ টেনে বলেন, ‘সব দলের ক্ষেত্রে সমান সুযোগ নেই। মিডিয়া সমর্থন ছাড়া নতুন দল বা প্রার্থী এককভাবে নির্বাচনে দাঁড়ানো কঠিন। আমাদের মতো ছোট দলগুলোর জন্য জোটের অংশ হওয়াই বাস্তবতা।’

গত ডিসেম্বরের শেষ দিকে এবি পার্টি অনানুষ্ঠানিকভাবে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে, এর আগে এনসিপি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) আনুষ্ঠানিকভাবে জোটে যুক্ত হয়েছিল। এই যোগদানের ফলে জোটের মোট সংখ্যা বেড়ে ১১ হলো।

মঞ্জু আসন্ন নির্বাচনে ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ইতোমধ্যেই এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

২ দিন আগে

‘দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন— ‘কে নিউজ করছে? কার এত জ্বালা?’

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা, যে কাজ করতে দেবে না, হ্যাঁ?’

২ দিন আগে

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

২ দিন আগে