জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব আত্মঘাতী ও ঔদ্ধত্বমূলক: সাইফুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোন কোন বিশেষ মহল থেকে জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাবকে হঠকারী, আত্মঘাতী ও ঔদ্ধত্বমূলক হিসাবে আখ্যায়িত করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বুধবার (৪ সেপ্টেম্বর ২০২৪) এক বিবৃতিতে তিনি আরও বলেন, এইসব তৎপরতা মহান মুক্তিযুদ্ধের অবমাননার সামিল।

সাইফুল হক বলেন, জাতীয় সংগীত পরিবর্তনের কথাবার্তা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের গৌরব ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে।পরিস্থিতির সুযোগে বেসামাল ও লাগামহীন আচরণ পরাজিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের রাস্তাই কেবল প্রশস্ত করবে।

তিনি বলেন, পরিস্থিতির সুযোগে এসব বেসামাল লাগামহীন কথাবার্তা দেশে বিভাজন ও বিভক্তির রাজনীতিকে নতুন করে আরও উসকিয়ে দেবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, এসব দায়িত্বহীন আচরণ হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া ছাত্র জনতার গণঅভ্যুত্থানের গৌরব ও অর্জনকেও প্রশ্নবিদ্ধ করবে, যার দায়দায়িত্ব পরোক্ষভাবে অন্তর্বর্তী সরকারের কাঁধেও এসে পড়তে পারে।

তিনি বলেন, এসব তৎপরতা চলতে দিলে পরাজিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসিত হবার রাস্তাই কেবল প্রশস্ত হবে।

এসব বেফাঁস উসকানিমূলক মন্তব্য ও তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানা সাইফুল হক।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে