নির্বাচন খেলার নামে ক্ষমতা টিকে থাকতে চায় সরকার: গণতন্ত্র মঞ্চ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

নির্বাচন খেলারম নামে সরকার ক্ষমতায় থাকতে চায় বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। মঞ্চের নেতারা বলেছেন, দিনরাত ২৪ ঘন্টা পুলিশ বাহিনীকে সতর্ক অবস্থানে রেখে, বিরোধী দলকে দমনে পুলিশকে দলীয়বাহিনী হিসেবে ব্যবহার করে এই সরকার ক্ষমতায় আছে। এক মূহুর্তও দমন-পীড়নের যন্ত্রকে কাজে না লাগিয়ে আর টিকতে পারছে না বর্তমান সরকার।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে শুক্রবার মঞ্চের নেতারা আরও বলেন, সরকারের পায়ের তলায় কোন মাটি নেই। কোন জনসমর্থনও নেই। এই অবস্থায় এরা এই ডামি নির্বাচনকে গ্রহণযোগ্য করতে জাতীয় পার্টি থেকে শুরু করে আরো কিছু ভাগিয়ে আনা দলকে আওয়ামি লীগের সহযোগী সংগঠন বানিয়ে পাতানো ও একতরফা নির্বাচনের আয়োজন করছে। বাংলাদেশের কোন দেশ প্রেমিক জনতা এই নির্বাচনে ভোট দিতে যাবে না, এটাই জনগণের সিদ্ধান্ত।

ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান রিজু। সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমম্বয়ক হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য আবদুর রব মান্নান।

সমাবেশে মঞ্চের নেতারা আরও বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম লিখেছে আগামী ৭ জানুয়ারি নির্বাচন নির্বাচন খেলার মধ্য দিয়ে বাংলাদেশে বাস্তবে শেখ হাসিনার নেতৃত্বে একটি এক দলীয় শাসন পাকাপোক্ত হতে যাচ্ছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার ৭ তারিখের পর বিরোধী দলকে আরে বেশি দমন করে, তাদের উপর আরো নিপীড়ন চালানোর জন্যই পরিকল্পিতভাবে নিজেদের এজেন্ট দিয়ে ভোটকেন্দ্র জ্বালিয়ে নাশকতা তৈরী করছে। এই পরিকল্পিত নাশকতা ইতোমধ্যে মানুষ ধরে ফেলেছে এবং সরকারের সকল অপতৎপরতা জবাব হিসেবেই ৭ তারিখে কোনো দেশপ্রেমিক জনগণ ভোট দিতে যাবে না।

ভয়-ভীতি দমন পীড়ন মোকাবেলা করে, জনগণকে ঐক্য বজায় রাখা এবং ভোট বর্জনের মাধ্যমে নতুন গণপ্রতিরোধের সূচনা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান নেতারা।

সমাবেশের পূর্বে একটি মিছিল তোপখানা রোড মেহেরবা প্লাজা থেকে শুরু হয়ে জিপিও হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াতের ‘ছায়া সরকার’ থেকে এনসিপি আউট: রাশেদ খান

রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা

১ দিন আগে

অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচন— কতটা বদলাল দেশের রাজনীতি?

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী

১ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে