পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ : গণতন্ত্র মঞ্চ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় দেওয়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘সত্যের অপলাপ’ বলে মন্তব্য করেছেন মঞ্চের নেতারা। তারা বলেছেন, জনগণের গণতান্ত্রিক সংগ্রাম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ। তিনি এই ডামি-সিন্ডিকেটের অগণতান্ত্রিক সরকারের গদি রক্ষার্থে এখন সব বিষয়েই কথা বলা শুরু করছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবির শান্তিপূর্ণ সমাবেশকে তিনি বলছেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য’ নাকি করা হয়েছে।

বৃহস্পতিবার ‍দুপুর ১২টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সমম্বয়ক দিদারুল আলম।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সরকার যে পুলিশের মাধ্যমে দমন-পীড়ন করেই তার লুন্ঠনের রাজত্ব টিকিয়ে রাখতে চায়, তার প্রকৃত উদাহরণ গতকালকের হামলা। এই মুহূর্তে জনগণের প্রাণের দাবি দ্রবমূল্য কমাতে হবে। সেই দাবিতে সমাবেশে সরকারের পুলিশ নির্বিচার হামলা করে,ভয়-ভীতি দেখিয়ে জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে দমিয়ে রাখতে চায়।

নেতৃবৃন্দ, মন্ত্রীর এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানান এবং একইসঙ্গে লুটপাটের সঙ্গে জড়িত সিন্ডিকেট টিকিয়ে রাখতেই যে ওনারা এত মরিয়া হয়ে আবোল-তাবোল বলছেন, গতকালের হামলাই সেটা প্রমাণ করে। আমরা বহুবার বলেছি- সিন্ডিকেটের মূল হোতাই এই সরকার, ফলে তারা সিন্ডিকেট টিকিয়ে রাখছে।

নেতৃবৃন্দ বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই হামলা-নির্যাতন করে জনগণের সংগ্রাম থামানো যাবে না। এই সংগ্রাম আরো শক্তি ধারণ করে এই লুটেরা সরকারকে উচ্ছেদ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে