জাপার দশম জাতীয় সম্মেলন পিছিয়ে ৯ মার্চ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) একাংশের দশম জাতীয় সম্মেলন ২ মার্চের পরিবর্তে ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে রওশন এরশাদ।

শনিবার সকালে গুলশানে নিজ বাসভবনে অনুষ্ঠিত সভায় তিনি এই ঘোষণা দেন।

রওশন এরশাদ বলেন, যে দলের লাখ লাখ নেতাকর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনো সরকার পরিচালনার স্বপ্ন দেখছে। সেই দলটির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে! পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। পার্টি থেকে পল্লীবন্ধুর নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে।

পার্টির এই ক্রান্তিলগ্নে দেশের অগণিত এরশাদ পাগল নেতাকর্মীদের দাবির মুখে এসে কঠিন পরিস্থিতি আমাকে জাতীয় পার্টি রক্ষা করার জন্য চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আশা করি, সবার সহযোগিতার মাধ্যমে হয়তো এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হবে, বলেন তিনি।

জাতীয় পার্টির শীর্ষস্থানীয় ও অন্যান্য স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে রওশন এরশাদ বলেন, প্রাথমিকভাবে ২ মার্চ দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। পবিত্র মাহে রমজানের আগে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনের উপযুক্ত ভেন্যু না পাওয়া আমরা তারিখ পরিবর্তন করেছি। ৯ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ সময় তিনি সব পর্যায়ের নেতাকর্মীকে সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে গত ২৮ জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। মহাসচিব হিসেবে দায়িত্ব নেন প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ।

রওশন এরশাদ বলেন, দলের গঠনতন্ত্রের ২০-এর ১ ধারা অনুযায়ী জি এম কাদের ও চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম।

এই ঘোষণার পরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, এটি এখতিয়ার বহির্ভূত।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচন— কতটা বদলাল দেশের রাজনীতি?

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী

১ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে