বৈদেশিক ঋণনির্ভর বাজেট গরিবদের জন্য নয়: নিতাই রায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈদেশিক ঋণনির্ভর বাজেট গরিবদের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (১১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, আজকের এ বাজেটের অধিকাংশ হচ্ছে বৈদেশিক ঋণনির্ভর বাজেট। বিদেশি ঋণ যদি পাওয়া যায় তাহলে বাজেট পরিপূর্ণ হবে। এই বাজেট দেশের গরিব মানুষের কথা চিন্তা করে তৈরি করা হয়নি। যারা দেশের টাকা লুটপাট করে, দুর্নীতি করে তাদেরই উৎসাহিত করার জন্য এ বাজেট তৈরি করা হয়েছে। আজ দেশের পুলিশ প্রধান এবং সেনাবাহিনী প্রধানরা ভয়াবহ দুর্নীতি করছে। এই হচ্ছে দেশের অবস্থা।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এ সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে। বর্তমান এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সহ সভাপতি ভিপি ইব্রাহিম, মৎস্যজীবী দলের সহ সভাপতি ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে