সার্বজনীন ভোটাধিকার নির্বাসিত : সুব্রত চৌধুরী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন সংজ্ঞা তৈরি করেছেন। পুরো বিশ্ব অবাক হয়ে তা দেখছে। এই গণতন্ত্রে আর ভোটের দরকার নেই। সার্বজনীন ভোটাধিকারকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছে।

বুধবার প্রেস ক্লাবের সামনে গণফোরাম আয়োজিত গণসংযোগে আসন্ন ‘৭ জানুয়ারির নির্বাচন’ বর্জনের দাবিতে এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

সুব্রত চৌধুরী বলেন, জাতীয় পার্টিকে দলীয়করণ ও স্বতন্ত্র প্রার্থী তৈরি করার পরেও দেশে নির্বাচনী সহিংসতা হচ্ছে। লীগের বিভিন্ন নির্বাচনী ক্যাম্প বন্ধ হয়ে যাচ্ছে। সামনে পরিস্থিতি আরো খারাপ হবে। ভোটারদের মধ্যে আওয়ামী লীগ যুদ্ধ লাগিয়ে দিয়েছে।

সুব্রত চৌধুরী বলেন, ইতোমধ্যে আন্তর্জাতিক মহল শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করছে যে, সবাইকে নিয়ে নির্বাচন করেন। না হলে এই নির্বাচনের কোনো অর্থ দাঁড়াবে না। সুষ্ঠু নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে।

তিনি বলেন, বাতি নেভার আগে কিন্তু দপদপ করে জ্বলে, শেখ হাসিনার বাতিও নিভে যাবে। অন্যায়ভাবে ড. ইউনুসকে জেলে প্রেরণ করা হয়েছে। কারণ, এই নোবেল নাকি আপনার পাওয়ার কথা ছিল। মির্জা আজম, নানককে বিদেশে আপনার পক্ষে লবিং করার জন্য পাঠিয়েছেন। তবে উনি যে অবস্থা তৈরি করেছেন, শিগগিরই হয়তো ডামি নোবেল পেয়ে যাবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গণফোরামের সভাপতি এ কে এম জগলুর হায়দার আফরিক, ছাত্র বিষয়ক সম্পাদক সানজিদ রহমান শুভ, তথ্য ও প্রচার সম্পাদক মাহমুদউল্লাহ মধু, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব আব্দুল কাদের, কো চেয়ারম্যান পারভিন নাসির খান ভাসানী।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

১ দিন আগে

জামায়াতের ‘ছায়া সরকার’ থেকে এনসিপি আউট: রাশেদ খান

রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা

১ দিন আগে

অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচন— কতটা বদলাল দেশের রাজনীতি?

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী

১ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে