প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্রাজ্যবাদের মদদে গাজায় ইসরাইলি আক্রমণকে ইসরাইল-হামাস সংঘাত উল্লেখ করে রাজনাথ সিংহের প্রদত্ত বক্তব্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য উদ্বেগজনক বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।
শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৪) দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেছেন, “এ বক্তব্য সম্পর্কে আমরা ভারত সরকারের কাছে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেছি।”
তারা বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের ওই দেশের সেনাবাহিনীকে অপ্রত্যাশিত ঘটনায় মোকাবেলায় প্রস্তুত থাকতে এবং ওই বক্তব্যে বাংলাদেশকে উল্লেখ করে যেভাবে কথা বলা হয়েছে, যা প্রচার মাধ্যমে আমরা জেনেছি, সেটি অগ্রহণযোগ্য।
বিবৃতিতে নেতারা আরও বলেন, ইসরাইল-হামাস যুদ্ধ, যা প্রকারান্তরে সাম্রাজ্যবাদের মদদে ইসরাইলের চাপিয়ে দেওয়া, ওই যুদ্ধ এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সাথে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে যেভাবে তুলনা করা হয়েছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং উদ্বেগজনক।
এ বিষয়ে ভারত সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয় বিবৃতিতে।
ভারতের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার ও ভারতকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানানো হয় সিপিবির পক্ষ থেকে।

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
৩ দিন আগে
চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
৩ দিন আগে