জামায়াতকেও দল হিসেবে বিচারের মুখোমুখি করা হবে— আশাবাদ বাংলাদেশ জাসদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ জাসদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের বিচারের পথ সুগম হওয়ায় সংশোধিত এ আইন ব্যবহার করে জামায়াতে ইসলামীকেও বিচারের মুখোমুখি করার আশাবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

দলটি বলছে, আমরা আশা করি— মুক্তিযুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীকেও এ সংশোধিত আইনের অধীনে সংগঠনগত বিচারের সম্মুখীন করা হবে। আমরা আশা করি, গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় সব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি ঐক্যের পথে অগ্রসর হবে।

সোমবার (১২ মে) বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির এক সভায় আলোচনার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তে এসব কথা বলা হয়েছে। দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে তোপখানা রোডে দলের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাসদ বলছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের ৯ মাস পর সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করে মানবতাবিরোধী অপরাধের জন্য দল ও সংগঠনের বিচারের পথ উন্মুক্ত করেছে। সেই সঙ্গে রাজনৈতিক বিশৃঙ্খলা নির্বৃত্ত করার লক্ষ্যে সন্ত্রাসবিরোধী আইনেরও সংশোধন করেছে। এ ছাড়া সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির নেতারা বলেন, বিগত বছরগুলোতে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অপশাসন, লুটপাট, গুম-খুন, বিশেষ করে গত বছরের জুলাই-আগস্টে সরকারী বাহিনী ও দলীয় সশস্ত্র দুর্বৃত্ত বাহিনী পরিচালিত পাইকারী হত্যাণ্ডে ১৪০০ মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে। এ ধরনের নজিরবিহীন হত্যার বিচার ছিল জনগণের প্রাণের দাবি। নেতৃত্বের পাশাপাশি সংগঠনকে বিচারের আওতায় আনার জন্য অবশেষে সরকার একটি সিদ্ধান্তে পৌঁছেছে।

‘আমরা তীব্র ক্ষোভ ও ঘৃণার সঙ্গে লক্ষ করেছি যে পতিত আওয়ামী লীগ নেতৃত্ব এখন পর্যন্ত তাদের খুন-নির্যাতনের জন্য অনুশোচনা তো দূরের কথা, তারা গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র বলে নাকচ করছে। হত্যার দায় দায়িত্ব আন্দোলনকারী শক্তির ওপর চাপিয়ে নিজেদের দ্বারা সংগঠিত গণখুনকে আড়াল করতে চাইছে। এ ধরণের প্রয়াস কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। এ সভা আশা করে, আদালত স্বচ্ছতার সঙ্গে ন্যায়বিচার সম্পন্ন করবে,’— বলেন বাংলাদেশ জাসদের নেতারা।

সভায় অংশ নেন ও আলোচনা করেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, এ টি এম মহব্বত আলী, আবদুল কাদের হাওলাদার, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, আনোয়ারুল ইসলাম বাবু ও নাসিরুল হক নবাব; স্থায়ী কমিটির পর্যবেক্ষক সদস্য রোকনুজ্জামান রোকন প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে