প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চেয়ারপারসন করার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামী দু-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে।’
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে, তবে সেটা সর্বদলীয় সরকার হবে না।’
এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এটি এ জন্য গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এত দিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে।’
আগামী নির্বাচন নিয়ে গণমাধ্যম আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি। নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে।’
মব-সহিংসতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘অর্ন্তবর্তী সরকার আসার পর দেশে নতুন একটা কালচার শুরু হয়েছে, তা মবোক্রেসি। এটি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে আমাদের বের হতে হবে।’
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া।’ আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আসুন, যে সুযোগ পেয়েছি, তা কাজে লাগাই। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।’
গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
সিলেট থেকেই বিএনপি এবারের নির্বাচনী প্রচারণা শুরু করবে বলেও তিনি জানান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এম এ মালিক। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১ দিন আগে