জাপার মনোনয়ন ফরম বিতরণের সময় বাড়লো

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় পার্টির লোগো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এই কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও আগামীকাল শুক্রবার পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আগামী ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণের কার্যক্রম আগামীকাল শুক্রবারও চলবে। সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।’

এর আগে গত সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের কার্যক্রম শুরু করে জাতীয় পার্টি। জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদসহ ওই বলয়ের কেউ এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানা গেছে।

এদিকে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। এদিন বনানীর কার্যালয়ে মনোনয়ন বোর্ড তাদের সাক্ষাৎকার নেবে। আগামী ২৬ নভেম্বর রোববার পর্যন্ত এই সাক্ষাৎকার চলবে।

২৪ নভেম্বর শুক্রবার শুরুর দিন রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর শনিবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং ২৬ নভেম্বর রোববার ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

১ দিন আগে

জামায়াতের ‘ছায়া সরকার’ থেকে এনসিপি আউট: রাশেদ খান

রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা

১ দিন আগে

অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচন— কতটা বদলাল দেশের রাজনীতি?

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী

১ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে