গণঅভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে : নুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাজধানীতে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।

বুধবার রাজধানীর শান্তিনগর মোড়, মালিবাগ ও মৌচাক এলাকায় অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন গণঅধিকার পরিষদের একাংশের নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘নির্বাচন চলছে, আমরাও নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। ভোট দিতে চাই। তাহলে কেন নিজেদের জীবন বিপন্ন করে নির্বাচনবিরোধী আন্দোলন করছি। কারণ, সরকার আগামী ৭ জানুয়ারি একতরফা নির্বাচন করে ফেললে দেশের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আসবে। বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবে। দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। কাজেই দেশের অস্তিত্ব ও গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষায় আমাদেরকে এই আন্দোলন করতে হচ্ছে।’

তিনি বলেন, আপনারা দেখছেন পুলিশ আমাদের এখানে দাঁড়াতে দিচ্ছে না। বারবার শেষ করতে বলছে এবং মাইক ব্যবহার করতে নিষেধ করছে। একটি রাজনৈতিক দলের কর্মসূচি কতক্ষণ চলবে, কী বক্তব্য হবে সেটিও কী পুলিশ ঠিক করে দেবে? মনে হচ্ছে দেশে পুলিশি শাসন চলছে। বাংলাদেশের নির্বাচনে এমপি হওয়ার মনোনয়ন বিক্রি হয় ভারতে। এমনকি এই নির্বাচনে প্রার্থী নিজেই বলে আমি ভারতের প্রার্থী। নির্বাচনে কী হবে, তা সবই ঠিক হয়ে গেছে। শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা প্রার্থী, ডিসি-এসপিসহ বিভিন্ন জনকে ভাগ-বাঁটোয়ারা করে দিতেই ৭ জানুয়ারিতে ভোটের নাটক।

এভাবে কতিপয় ডিসি, এসপি, কতিপয় নেতা শত কোটি ও হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর সাধারণ মানুষ বাজারে গিয়ে সবজি কিনলে মাংস কিনতে পারে না। একটা সবজি কিনলে তেল কিনতে পারে না। আর তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

লুটপাটের ধারা অব্যাহত রাখতেই আগামী ৭ জানুয়ারি একতরফা নির্বাচন বলেও মন্তব্য করে নুর বলেন, আমরা জনগণকে এই ভারতীয় মদদের একতরফা নির্বাচন বর্জনের কথা বলছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। জনগণকে সাথে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল হাসান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান,ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সহ-সভাপতি নাহিদ উদ্দিন তারেক ও শ্রমিক নেতা মাহবুবুল হক শিপন প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হামে উদ্বেগ তৈরি হলেও দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার: ডা. রফিক

মানুষের মধ্যে হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে জানিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলও হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’

১ দিন আগে

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি

এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।

২ দিন আগে

‘জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল নেই’

অর্থনীতি ও জ্বালানির বিকল্প হিসেবে ব্লু ইকোনমির কথা বলা হলেও, বাস্তবে কয়েকটি জাহাজ চলাচল ও মাছ আহরণের বাইরে এ খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

২ দিন আগে

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচন চায় জামায়াত

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

৩ দিন আগে