প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার তার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারীতে পরিণত করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা বিরোধীদের দমন-পীড়নে ব্যবহার করছে। আর সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকগুলো যারা লোপাট করেছে তাদের বিরুদ্ধে আদালত কোনো ব্যবস্থা নিতে পারে না।
শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনে গণতন্ত্র মঞ্চের আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন।
তারা আরও বলেন, ব্যাংক খেকো এস আলমকে সরকার ৬ টি ব্যাংক বরাদ্দ দিয়েছে লুটপাটের জন্য। সিঙ্গাপুরে ১ বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করেছে কিন্তু বৈধভাবে সেই টাকা নিয়ে যাওয়া হয়নি। সেই টাকা বেচার বিষযে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট আর সে রায় স্থগিত করে তদন্ত বন্ধ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। অন্যদিকে সামান্য কিছু টাকার জন্য কৃষকদের দড়ি দিয়ে বেঁধে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল ভূইয়ার সঞ্চালনার সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।
এ ছাড়া বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক হাসিব উদ্দিন হোসেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী
১ দিন আগে
আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
৩ দিন আগে