প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একইসঙ্গে তিনি দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। স্পিকার কার্যপ্রণালি বিধির ক্ষমতা বলে এ স্বীকৃতি দেন।
রবিবার সংসদ সচিবালয় থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী— জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসংঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন। ‘বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ অনুযায়ী চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টি আসনে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। জাতীয় পার্টি এ নির্বাচনে পেয়েছে ১১টি আসন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী
১ দিন আগে
আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
৩ দিন আগে