অহংকারের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে : নুর

বরিশাল প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে। শেখ হাসিনার পতনের পর সমগ্র মানুষের প্রত্যাশা এ দেশ এখন নতুনভাবে চলবে। একটা নতুন রাজনীতি এখানে তৈরি হবে এবং সেখানে তরুণরা নেতৃত্ব দেবে। যেই তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সড়ক পথে নিজ জেলা পটুয়াখালী যাওয়ার পথে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদে জুমার নামাজ আদায় শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, ২০২১ সালে আমরা গণঅধিকার পরিষদ গঠন করলে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন সর্বত্র জায়গায় তরুণদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হবে। সেজন্য তরুণদেরও সর্বস্তরের জনগণের পালস বুঝে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এতদিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিল। আজকে যে-সব তরুণরা রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুনভাবে দেখতে চান, তাদের এসব দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের তরুণ বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারে, তবে জনগণ আমাদের গ্রহণ করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে।

এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে