প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারের বিশ্বাসযোগ্যতা এখন তলানীতে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
আজ বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর এবার আর লম্বা সময় সরকারের ক্ষমতায় থাকার অবকাশ নেই। কারণ ৭ জানুয়ারির ডামি নির্বাচন ক্ষমতায় থাকতে সরকারকে রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি।. সরকারে থাকার রাজনৈতিক ম্যান্ডেট না থাকায় সরকার দেশ চালাতে পারছে না ; কেউই সরকারের কথা শুনছে না।দেশে চলছে এক ধরনের নৈরাজ্য।
তিনি বলেন, সরকার ও তার মন্ত্রীদের কথা মানুষ আর বিশ্বাস করেনা। এ কারণে সরকারের বিশ্বাসযোগ্যতাও এখন তলানীতে। তিনি বলেন, মন্ত্রীরা যখন বলে মানুষ ভালো আছে তা মানুষের সাথে উপহাসের সামিল। মন্ত্রীদের কথাবার্তা মানুষের কাটা ঘায়ে নুনের ছিটার মতো।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ নেতা বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার দেশকে অনিবার্য বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। দেশকে দ্রুত তারা ব্যর্থ আর অকার্যকরী করে তুলেছে।
এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বিদ্যমান দুঃশাসন বিদায় দেয়া ছাড়া দেশবাসীর সামনে আর কোনো পথ নেই। তিনি দেশ ও জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় নতুন পর্বের গণ সংগ্রাম জোরদার করতে জনগণের প্রতি আহবান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়নগঞ্জ জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির নেতা রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, আংগুর মিয়া, নাসির হোসেন, আইয়ুব আলী, মোহাম্মদ আলী, স্বাধীন মিয়া, সুরুজ আলী, মুক্তার হোসেন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্বে গারমেন্টসসহ বিভিন্ন বেসরকারি খাতের শ্রমিক - কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করার দাবি জানান।

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
৩ দিন আগে
চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
৩ দিন আগে