প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ লাশগুলো প্রমাণ করে ভারত বাংলাদেশের স্বাধীনতা ও ভূখণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সীমান্ত হত্যা কেন হয়? কার নিদর্শে স্বাধীন বাংলাদেশের উপর ভারতীয় বিএসএফ গুলি চালায়? কেন বাংলাদেশ সরকার সীমান্ত হত্যার প্রতিবাদ জানাতে পারে না? কথাবার্তা পরিষ্কার আমরা হিল্লি-দিল্লি বুঝিনা। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা দিতে হবে। তারপর ভেবে দেখবো বাংলাদেশের জনগণ ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় কিনা।
শনিবার (১১মে) বিকেল ৪টায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সীমান্তে গত ৭ মে দুইজন নাগরিককে ভারতীয় বিএসএফ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে তিরনইহাট বাজারে জাগপা আয়োজিত গণমিছিল পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে নামমাত্র সহযোগিতা করলেও এখন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারছে না। মূলত ভারতের অভিন্ন টার্গেট বাংলাদেশের সার্বভৌমত্ব দখল করা। শুধু তাই নয়! বাংলাদেশকে টার্গেট করতে গিয়ে ভারত তাদের পরিকল্পনা অনুযায়ী সরকারি অফিসগুলোতে তাদের পছন্দের আমলাদের বসিয়ে দেশকে তাদের অঙ্গরাজ্য বানিয়েছে। এটাই শেষ নয়! বাংলাদেশে জাতীয় ও স্থানীয় নির্বাচন হয় ভারতের প্রেসক্রিপশনে! কে এমপি, কে মন্ত্রী হবে সেই তালিকাও আসে ভারত থেকে! আর গণভবন হচ্ছে ভারতের পুতুল খেলাঘরের মতো। যখন যা ইচ্ছে তাই নির্দেশ করেন এবং এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষুধার্ত কুকুরের মতো দেশের অর্থনীতি খেয়ে ফেলেছে। তাই দেশের অর্থনীতির পতন এখন দিনের ঘরে নেমে এসেছে। আওয়ামী লীগ সরকার আগামী জুন-জুলাই মাসে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবে কিনা জানি না! তবে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশের বর্তমান রিজার্ভের চেয়ে তিন গুণ বেশি বিদেশি ঋণ বাংলাদেশকে পরিশোধ করতে হবে।
তিনি আরো বলেন, ভারতের সঙ্গে আওয়ামী লীগের সকল গোলামী চুক্তি হলেও বাংলাদেশ এখনো পানির ন্যায্য হিস্যা পাই না। এই কৃতদাস সরকার ভারতের নির্দেশনায় মহানন্দা নদীতে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছে। যার কারণে তেঁতুলিয়ার ২৫ হাজারের বেশি পাথর শ্রমিক আজ মানবেতর জীবন কাটাচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে ঘরে ঘরে হাহাকার চলছে।
রাশেদ প্রধান বলেন, সম্প্রতি বাংলাদেশের আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আয়োজন করেছেন। ভোটারবিহীন এই নির্বাচনে নির্বাচন কমিশন বলেছেন- নির্বাচন উৎসবমুখর হয়েছে। কিন্তু দেশের মানুষ ভোট দিতে যায়নি। বেলা শেষে খালি মাঠে কুকুরের নাচানাচি দেখতে কিছু দর্শক ভোট কেন্দ্রের পাশে দাঁড়িয়ে ছিলো। তবে কেউ ভোট দিতে যায়নি।
এ সময় পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহ-সভাপতি মফিদুল ইসলাম মফি, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন পাটোয়ারী, পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় সদর উপজেলা জাগপার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দেবিগঞ্জ উপজেলা জাগপার সভাপতি তপু ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদীন, আটোয়ারী উপজেলা সাধারণ সম্পাদক বজলুর রহমান, মো. রহমান, উপজেলা জাগপা নেতা মো. আলী ফকির, নাজমুল প্রধান, শাহজান আলী, সফর আলী, কামাল, শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মানুষের মধ্যে হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে জানিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলও হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’
১৬ ঘণ্টা আগে
এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।
১ দিন আগে
অর্থনীতি ও জ্বালানির বিকল্প হিসেবে ব্লু ইকোনমির কথা বলা হলেও, বাস্তবে কয়েকটি জাহাজ চলাচল ও মাছ আহরণের বাইরে এ খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।
২ দিন আগে
শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
৩ দিন আগে