দেশে লুণ্ঠনের রাজত্ব তৈরি হয়েছে : জোনায়েদ সাকি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯: ১১
মঙ্গলবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিসংগ্রামের সকল শহীদের স্মৃতি ও আত্মত্যাগের শ্রদ্ধা নিবেদন করে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ। ছবি :সংগৃহীত

জবরদস্তি শাসনে দেশে লুণ্ঠনের রাজত্ব তৈরি হয়েছে :জোনায়েদ সাকি

কিছু লোক রাষ্ট্রক্ষমতা কাজে লাগিয়ে ধনসম্পদ আহরণ করছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেছেন, দেশে লুন্ঠনের এক রাজত্ব কায়েম হয়েছে আর তাদের পাহারা দেয়ার জন্য জবরদস্তি কায়দায় ভোটের অধিকার কেড়ে নিয়ে, গণতন্ত্র ধ্বংস করে একটা সরকার ক্ষমতায় আছে। তারা পুরো রাষ্ট্রটাকে স্বাধীনতা যুদ্ধের মূল যে চেতনা, তার মূল যে আকাঙ্ক্ষা-- তার বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে।

আজ মঙ্লবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় স্বাধীনতা দিবসে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিসংগ্রামের সকল শহীদের স্মৃতি ও আত্মত্যাগের শ্রদ্ধা নিবেদন করে। এসময় জোনায়েদ সাকি এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে জোনায়েদ সাকি বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে স্বাধীনতার ৫৪তম বার্ষিকীতে এসে আমাদের বলতে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের মূল যে চেতনা বর্তমান বাংলাদেশ তার বিপরীত দিকে হাঁটছে। নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এখানে প্রতিষ্ঠা করা যায়নি।

তিনি বলেন, আজকে ৫৪ বছরে এসে রাষ্ট্রটাকে এমন একটা সরকার পরিচালনা করছে যারা পুরো জবরদস্তি কায়দায় দেশ চালাতে গিয়ে, নিজেদের গোষ্ঠী ও ব্যক্তি স্বার্থে দেশ চালাতে গিয়ে তারা মানুষের ভোটের অধিকারটুকুও কেড়ে নিয়েছে। এই দেশে গুম হচ্ছে মানুষ, খুন হচ্ছে মানুষ। মানুষ বিচার পাচ্ছে না। মানুষ ন্যূনতম জীবনধারণ করতে গিয়ে ভয়ংকর অবস্থায় আছে। পায়ের সাথে আয়ের কোনে সংগতি নেই।

গণসংহতি আন্দোলনের নেতান আরো বলেন, মানুষ ৫৪ বছরে এসেও লড়াই করছে। এই লড়াই আমরা বিশ্বাস করি অবশ্যই বিজয়ী হবে। মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে এবং মানুষকে নতুন করে এই ঐক্যে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। স্বাধীনতার এই দিনে আমরা জনগণের প্রতি নতুন করে এই আহবানটা জানাই, যে বাংলাদেশ এই দেশের মানুষ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেটা বাস্তবায়ন করতে হলে আমাদের আবারো নতুন করে লড়াই করতে হবে। আজকের তরুণদের মধ্যে সেই স্বপ্নটাকে আমরা নতুন করে জাগ্রত করতে হবে। আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে জনগণ অবশ্যই বিজয়ী হবো।

জোনায়েদ সাকি স্বাধীনতার এই দিনে আবারও দেশের সকল মানুষের প্রতি ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান সংগ্রাম জোরদার করা আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য আলিফ দেওয়ানসহ জাতীয় পরিষদের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন আশুলিয়া থানা সমন্বয়কারী এ এফ এম নুরুল ইসলাম, আশুলিয়া থানা নির্বাহী সমন্বয়কারী রোকনুজ্জামন মনি, সাভার থানার সংগঠক রুপালি আক্তার, ধামরাই থানার সংগঠক আরিফ মোল্লা। এছাড়াও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল হোসেন, আশুলিয়া থানা সভা প্রধান জিয়াদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড অসাধারণ সম্পাদক সৈকত আরিফসহ বিভিন্ন গণসংগঠনের নেতা ও কর্মীবৃন্দ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে