জুমার দিনে দাদির কবর জিয়ারত জাইমা রহমানের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার সকালে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তার নাতনি জাইমা রহমান। ছবি: ভিডিও থেকে

দাফনের তৃতীয় দিনে ফের দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ছুটে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। দাবির কবর জিয়ারত করেছেন তিনি, দোয়া করেছেন। তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। তারা খালেদা জিয়ার জন্য কোরআন তেলওয়াতও করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে খালেদা জিয়ার কবরে যান জাইমা রহমান ও স্বজনরা। তাদের হাতে থাকা ফুল দিয়ে তারা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

জাইমার সঙ্গে ছিলেন তার চাচি, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। এ ছাড়া জাইমা রহমানের নানি ও তার পরিবারের কয়েকজন সদস্যও এ সময় সঙ্গে ছিলেন।

এর আগে শুক্রবার ভোর থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে দোয়া করতে ভিড় জমে মানুষের। ফজরের নামাজের পরপরই অনেকে সেখান যান শ্রদ্ধা জানাতে। দুপুর ১২টা পর্যন্তও সেখানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় দেখা গেছে।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। বুধবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসহ আশপাশের এলাকা জুড়ে তার জানাজা হয়। সারা দেশ থেকে আসা লাখ লাখ মানুষের ঢলে বাংলামোটর, জাহাঙ্গীর গেট, কলেজ গেট, আগারগাঁও মেট্রো স্টেশন ছাড়িয়ে যায় জানাজাস্থল। ঢাকা শহরের বিভিন্ন স্থানে বাসার ছাদে ছাদে পর্যন্ত মানুষ তার জানাজা আদায় করেন।

জানাজার পর খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শায়িত তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয়। সেদিন নিরাপত্তার কারণে জিয়া উদ্যানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরদিন বৃহস্পতিবারও সকালে বন্ধ ছিল জিয়া উদ্যানের প্রবেশপথ।

ততক্ষণে অনেকেই ভিড় জমিয়ে অপেক্ষা করছিলেন খালেদা জিয়ার সমাধিস্থলে প্রবেশের জন্য। পরে দুপুর ১২টার দিকে সেটি সবার জন্য খুলে দেওয়া দিলে সেখানেও মানুষের ঢল নামে। এ দিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়ার কবরে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১ দিন আগে