জনগণ বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে দেবে না : সুব্রত চৌধুরী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী বলেছেন, শেখ হাসিনা নিজেই বলে ভোটাচোরদের মানুষ পছন্দ করে না, সত্যিই করে না। আমি বলি আপনি ভোট ডাকাত, ভোট ডাকাতদের শুধু অপছন্দই করে না ঘৃণা করে। আপনি শুধু ভোট চুরি-ডাকাতি করেননি দেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছেন। আপনি নির্বাচনের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করে পাঁচ বছর পর পর অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে তামাশাভরা নির্বাচনের আয়োজন করেন।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ সফলে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। এ সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণকে জোর জবরদস্তি করে ডামি নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। দেশের জনগণ গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে আনতে এই আওয়ামী লীগের দলীয় নির্বাচন বর্জন করেছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ১৮ কোটি জনগণকে জিম্মি করার ষড়যন্ত্র ব্যর্থ করে সরকারকে পদত্যাগে বাধ্য করবে।

গণফোরামের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ আইয়ুব খান ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, আনোয়ার ইব্রাহীম, ইমাম হোসেন, সোলায়মান অয়ন, প্রদীপ ঘোষ ও শাকিল হোসেন প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াতের ‘ছায়া সরকার’ থেকে এনসিপি আউট: রাশেদ খান

রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা

১ দিন আগে

অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচন— কতটা বদলাল দেশের রাজনীতি?

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী

১ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে