হাসিনাকে স্থায়ী আশ্রয় দিলে ভারতের সঙ্গে সম্পর্কের চিড় ধরবে: অলি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থায়ী আশ্রয় দেয়া হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চিড় ধরবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের শাসনামলে সংঘঠিত বিভিন্ন গণহত্যার সুষ্ঠ বিচার করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট।

‘গণহত্যার হুকুমদাতা জাতীয় শত্রুদের কোথাও আশ্রয় না দিয়ে তাদের আয়নাঘরে নিয়ে গিয়ে সেখানকার স্বাদ বোঝাতে হবে। সঙ্গে নিষিদ্ধ করে আওয়ামী লীগ যেন ভিন্ন মোড়কে আসতে না পারে সেই ব্যাপারেও সবাইকে সচেষ্ট থাকতে হবে’, যোগ করেন অলি আহমদ।

তিনি বলেন, আওয়ামী পৃষ্টপোষকতায় যাদের চাকরি হয়েছে সেসব দালালদের শুধু বদলি কিংবা চাকরিচ্যুত না করে তাদের বরখাস্ত করতে হবে। উপজেলা পর্যায় পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।

এছাড়াও প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানান এলডিপির প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলন শেষে সাবেক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে দলটি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে