রাষ্ট্র জনগণের হাতছাড়া হয়ে পড়েছে: মাহমুদ স্বপন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অপরাজনীতির কারণে রাষ্ট্র জনগণের হাতছাড়া হয়ে পড়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

তিনি বলেন, ‘বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় পচন ধরে গেছে, এটা গণবিরোধী শাসনব্যবস্থা। এই শাসনব্যবস্থা আমাদের জাতীয়তাবাদকে আর বিকশিত করতে পারবে না। ভৌগোলিক স্বাধীনতা অর্জনই জাতীয়তাবাদের শেষ নয় বরং জাতীয়তাবাদকে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক ভিত্তি রচিত হয়েছে। কিন্তু সেই ভিত্তিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বর্তমান সরকার।’

সোমবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দলীয় মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামী লীগ এখন আর জাতীয়তাবাদী শক্তি নয়, জাতীয়তাবাদ বিকাশের উপযোগী রাজনীতি ও রাষ্ট্র নির্মাণ তাদের পক্ষে আর সম্ভব নয়। যুগের চাহিদা ও উপযোগী রাজনৈতিক দর্শন ছাড়া কোনো রাজনীতি টিকতে পারে না। বাঙালি জাতীয়তাবাদ বিকাশের উপযোগী রাজনীতি হচ্ছে অংশীদারিত্বের গণতন্ত্র। এ নতুন রাজনৈতিক মডেল জাতীয় ঐক্য সুদৃঢ় করবে, গণমুখী শাসন ব্যবস্থা প্রবর্তন করবে, জনগণের সকল অংশকে রাষ্ট্র পরিচালনায় দক্ষ করে তুলবে এবং সর্বোপরি আন্তর্জাতিক মেরুকরণে শক্তিশালী ও মর্যাদাকর ভূমিকা রাখবে।’

প্রবীণ রাজনীতিবিদ জেএসডি নেতা মোহাম্মদ এনামুল হায়দারের সভাপতিত্বে ও যুক্তরাষ্ট্র জেএসডির সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামীমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেএসডি নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান, ছেলামত উল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাস্টার, সরোয়ার হোসেন, এম এ মালেক, তছলিম উদ্দিন খান, এম জাকির হোসেন স্বপন, কাজী বাদল, শাহানারা হোসেন ডেইজী, আরজু হাজারী, মোহসিনুর রহমান খান সবুজ, মোহাম্মদ ফারুক, ফরিদ উদ্দিন রতন প্রমুখ।

যুক্তরাষ্ট্র জেএসডির নতুন কমিটি:

মোহাম্মদ এনামুল হায়দারকে আহ্বায়ক ও শামসুদ্দিন আহমেদ শামীম, জাকির হোসেন স্বপন, তসলিম উদ্দিন খান এবং আরজু হাজারীকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের যুক্তরাষ্ট্র জেএসডির নতুন সাংগঠনিক কমিটি গঠিত হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে